|
ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা!
নতুন সময় ডেস্ক
|
![]() ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা! অনেক ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। এবার ঋষভ পন্তের প্রশংসা করলেন গ্রেস। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর পন্ত চোট নিয়েও খেলেছেন। সেটাই মুগ্ধ করেছে গ্রেস হেডেনকে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, ঋষভ পন্তের প্রতি দুর্বলতা রয়েছে তার। ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেসকে প্রশ্ন করা হয়, ভাঙা পা নিয়ে পন্তের ব্যাটিং করাটাকে কীভাবে দেখছেন তিনি। জবাবে গ্রেস বলেন, ‘পন্তকে নিয়ে আমার দুর্বলতা আছে। কারণ ওর চোট। আমি মনে করি, পন্ত যেভাবে কামব্যাক করেছে, লড়াই করেছে এবং এখন যে স্তরে খেলছে, তা অসাধারণ। ও মানুষ হিসাবে খুব শক্ত। ও হচ্ছে আসল গ্যাংস্টার।’ ২০২২ সালে সালে সড়ক দুর্ঘটনায় পড়েন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে চোট পান তিনি। একাধিক প্লাস্টিক সার্জারি হয় তার। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফিরে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
