|
ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন চালানো ছাত্রদল নেতার একদিনের রিমান্ডে, নতুন আরও এক মামলা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন চালানো ছাত্রদল নেতার একদিনের রিমান্ডে, নতুন আরও এক মামলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজের আয়না ঘরে নিয়ে মুঠোফোনে হিন্দি-বাংলা গান ছেড়ে দুজন মারছেন হিজবুল। দেশীয় অস্ত্র ঘুরাতেও দেখা যায় হিজবুলকে। মো. জুয়েল মিয়া ও মো. রাসেল মিয়াকে ভিডিওতে দেখা গেলেও সেখানে রুহুল আমিনকেও মারধর করা হয়। গত ২৭ জুলাই সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত তিনজনকে মারধর করা হয়। 'আয়না ঘরে' নির্যাতন চালানো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীদের একজন মো. জুয়েল মিয়া বাদী হয়ে গতকাল রাতে থানায় অভিযোগ দিলে আজ সেটি মামলা হিসেবে নতিভুক্ত করে। মামলায় হিজবুর আলম ওরফে জিয়েসকে প্রধান আসামী করে আরও ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনকে আসামী করা হয়। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, চাঁদাবাজির ধারায় নতুন একটি মামলা হয়েছে জিয়েস ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিদের একজন বাদী হয়ে মামলাটি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
