|
দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না : ডাঃ আব্দুল বারী
নতুন সময় প্রতিনিধি
|
![]() দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না : ডাঃ আব্দুল বারী গনসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, দোকানি, ভ্যানচালক, শ্রমিক ও পথচারীদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে নিজের জন্য দোয়া ও সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া হবে না। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সবার অধিকার রক্ষা করা হবে। এছাড়াও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও শ্রমিকের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ![]() দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না : ডাঃ আব্দুল বারী ডাঃ আব্দুল বারী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন সামাজিক সংকটে ভূমিকা রেখে বাগমারার জনমানুষের মধ্যে ব্যাপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাগমারার রাজনৈতিক বিশ্লেষকরা তাকে আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করছেন। জামায়াতের গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বানী সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি সাব্বির আহমেদ সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
