ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ইতালি উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 August, 2025, 9:54 AM

ইতালি উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

ইতালি উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনো চলছে। খবর আলজাজিরার।

বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ায় উলটে যায়।

ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status