|
১৮ বছর ধরে দুই ভাই রাম চরণ ও আল্লু অর্জুনের কথা বন্ধ, কারণ কী
নতুন সময় ডেস্ক
|
![]() ১৮ বছর ধরে দুই ভাই রাম চরণ ও আল্লু অর্জুনের কথা বন্ধ, কারণ কী ইন্ডিয়া টুডে লিখেছে দুই ভাইয়ের বাক্যালাপ বন্ধের পেছনে আছেন এক নায়িকা। প্রায় দুই দশক আগে অভিনেত্রী নেহা শর্মার ‘প্রেমে পড়েছিলেন’ পুষ্পাখ্যাত নায়ক আল্লু অর্জুন। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, নেহাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার পরিকল্পনা করেছিলেন আল্লু। নেহা তখন দক্ষিণী সিনেমায় সবে কাজ শুরু করছেন, পরে বলিউডে ‘ক্রুক’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতেও অভিনয় করেন অভিনেত্রী। তবে ‘চিরুথা’র শুটিংয়ের সময় আল্লু এবং নেহার প্রেমে ছেদ পড়ে। ২০০৭ সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। ‘চিরুথা’য় নেহার বিপরীতে ছিলেন রাম চরণ। ওই সিনেমার শুটিং চলার সময়েই নেহা এবং রাম চরণের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ওঠে। এক পর্যায়ে গুজব এতটা জোরালো হয় যে শোনা যায়, নেহা আর রাম চরণ নাকি গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমায় চলে গিয়েছেন। ![]() ১৮ বছর ধরে দুই ভাই রাম চরণ ও আল্লু অর্জুনের কথা বন্ধ, কারণ কী এই বিষয়টি আল্লু ভালোভাবে নিতে পারেননি। এটি অভিনেতার কাছে বড় ধাক্কা ছিল। তার প্রেমিকার সঙ্গে তারই ভাইয়ের নাম জড়াবে, সেটি অভিনেতা মানতে পারেননি। তখন থেকেই দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। নেহার সঙ্গে সম্পর্ক তো ভেঙেই যায়, পাশাপাশি রাম চরণের সঙ্গেও কথা বন্ধ হয়ে যায় আল্লুর। দুই ভাইয়ের মধ্যে তখন থেকেই ‘ঠাণ্ডাযুদ্ধ’ শুরু, যা আজও চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
