ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 August, 2025, 3:53 PM

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

চট্টগ্রামে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর শাহিন ভূঁইয়া নামে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি চট্টগ্রাম নগর পুলিশে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন। 

শুক্রবার শাহিন ভূঁইয়াকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘুস গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। এরপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status