|
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত আজ ২৩ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে উক্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও শিক্ষা বিষয়ক সম্পাদক দেওয়ান এনামুল হক। অভিষেক অনুষ্ঠান প্রথমে নব গঠিত কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সদস্যদের পরিচিতি ও পরে উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আগামি দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এজন্য উন্মুক্ত আলোচনায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের নিজ নিজ প্রস্তাবনা ও করণীয় বিভিন্ন বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন। সভার মূল আলোচক উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এই উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো কুড়িগ্রাম জেলার উন্নয়নকে জনসম্মুখে আনা। তিনি বলেন, মূলতঃ স্বাধীনতার পূর্বাপর কুড়িগ্রাম অঞ্চলে সঠিক রাজনৈতিক নেতৃত্বের অভাবে উন্নয়ন সম্ভব হয়নি। উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সেটা বন্ধ করতে হবে। প্রত্যেক লুটেরাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই কমিটি প্রেসার কমিটি হিসেবে কাজ করবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, এজন্য তিনি কমিটিতে অন্তর্ভুক্ত পদ অনুযায়ী সকল সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সহঃ সভাপতি স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুড়িগ্রামকে মঙ্গা ও মফিজ নামের দুর্নাম থেকে মুক্তি দিতে কুড়িগ্রাম উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সকল সদস্য স্টাকিং ফোর্স হিসেবে কাজ করতে হবে। উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অপর সহঃ সভাপতি সিনিয়র সাংবাদিক ইউনুস আলী বলেন, লক্ষ্য ও উদ্দেশ্যেকে ঠিক রাখতে পারলে কুড়িগ্রামের উন্নয়নকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেয়া সম্ভব। পরিষদের অপর সহঃ সভাপতি অধ্যাপক মোকলেছুর রহমান বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুটপাটের কারণে দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম জেলার উন্নয়ন থমকে গেছে, উন্নয়নের নামে লুটপাটের কারণে আমরা সবদিক দিয়ে পিছিয়ে আছি, জবাবদিহিতা নিশ্চিত করে এর দায় থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। উন্নয়নকে মর্যাদার জায়গায় নিয়ে যেতে হবে, মানুষ যেন বিশ্বাস করে আমরা পারবো। এজন্য সকল সদস্যকে দৃঢ়তার সাথে কাজ করতে হবে। কুড়িগ্রাম উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য অপর সহঃ সভাপতি এস এম আশারাফুল ইসলাম রুবেল কুড়িগ্রাম জেলার উন্নয়নে সকল সরকারি- বেসরকারি দপ্তরের সকল উন্নয়ন কাজের তথ্য উপাত্ত নিশ্চিত করে কোথায় কোন উন্নয়ন কাজ হচ্ছে- কীভাবে হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহন করে সেই হিসেবে কাজ করার আহবান জানিয়ে কুড়িগ্রামের যানজট নিরসন, বাইপাস সড়ক ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থমকে যাওয়ার কারণ, পুরাতন রেল স্টেশন উন্নয়ন পরিকল্পনা, কুড়িগ্রামে অর্থনৈতিক জোন, ভুটান অর্থনৈতিক জোনের কাজের অগ্রগতি, বিনোদন পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং তা বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ আগামিতে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠান শেষে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বাসেত সরকার বিপ্লবের জন্মদিন পালন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
