ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ইসলামী ছাত্রশিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা - নুরুল ইসলাম সাদ্দাম
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Sunday, 24 August, 2025, 11:18 AM

ইসলামী ছাত্রশিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা - নুরুল ইসলাম সাদ্দাম

ইসলামী ছাত্রশিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা - নুরুল ইসলাম সাদ্দাম

স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রশিবির । 

শনিবার(২৩ আগষ্ট)বিকেলে জেলা ছাত্রশিবিরের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি কুসুমকুমারী দাশের সেই কবিতার ভাষায় বলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে  কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তিনি আরও বলেন, আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে কাজে বড় হতে হবে। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটা কারখানা। আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি।

ইসলামী ছাত্রশিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা - নুরুল ইসলাম সাদ্দাম

ইসলামী ছাত্রশিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা - নুরুল ইসলাম সাদ্দাম

জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আর সেক্রেটারি আনিস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা আমির অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম,  নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, তালুকদার শাহজালাল জুয়েল, মেধাবী শিক্ষার্থী আরিফুজ্জামান,তৃপ্তি আক্তার প্রমুখ। আলোচনা শেষে  ৪টি উপজেলার ২৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status