ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নতুন সংগঠন ‘তৃণমূল জনতা পরিষদ’ আত্মপ্রকাশ, আহবায়ক মিজানুর, সদস্য সচিব উজ্জ্বল
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 24 August, 2025, 12:35 PM

নতুন সংগঠন ‘তৃণমূল জনতা পরিষদ’ আত্মপ্রকাশ, আহবায়ক মিজানুর, সদস্য সচিব উজ্জ্বল

নতুন সংগঠন ‘তৃণমূল জনতা পরিষদ’ আত্মপ্রকাশ, আহবায়ক মিজানুর, সদস্য সচিব উজ্জ্বল

ঐক্যবদ্ধ প্লাটফর্ম-আলোকিত সমাজ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জাতীয় সংগঠন "তৃণমূল জনতা পরিষদ"।

শনিবার (২৩ আগস্ট ২৫ইং) সকাল ১১টায় গাজীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলিডে ক্যাফে  সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। 

আলেম-উলামা, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ সংগঠন গঠিত হয়েছে বলে জানা গেছে।

নতুন এই সংগঠনের আংশিক নেতৃত্ব আত্মপ্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন তৃণমূল জনতা পরিষদের-প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশ তৃর্ণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মীর সিরাজুল ইসলাম, আহবায়ক মাওলানা মিজানুর রহমান ভূগী, সদস্য সচিব মাইন উদ্দিন উজ্জ্বল।  

তৃর্ণমুল জনতা উলামা পরিষদে মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী, মাওলানা রিদওয়ান আকন্দ জামালী, মুফতি আবু নাঈম কাসেমীকে উপদেষ্টা করে আহবায়ক মুফতি হযরত মাওলানা আবু হানিফা সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মুফতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম আহবায়ক মুফতি শফি উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাফিজ আলিম উদ্দিন, সদস্য সচিব মুফতি হযরত মাওলানা শাহাদাত হোসেন, যুগ্ম সদস্য সচিব, হাফিজ মাওলানা হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।

পরবর্তীতে নির্বাচিত নেতারা পরামর্শ করে কমিটির অন্যান্য পদে সদস্য বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করবেন। 

এর আগে এক সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান ভূগী জানান, তৃণমূল থেকে শুরু করে সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করাই সংগঠনের মূল লক্ষ্য।

গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।

হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানেের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা আবু হানিফা সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান ভূগী। 

এসময় উপস্থিত ছিলেন মুফতি শাহাদাত হোসেন, মুফতি শফি উদ্দিন সিকদার, মুফতি মাহদী বিন রফিক, হাফেজ মোঃ মাহমুদুল হাসান, ইসহাক হোসেন উমামা, হাফেজ কারী মোঃ আলিম উদ্দিন, হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, মুফতি আবু নাঈ কাসেমী, হযরত মাওলানা রিদুয়ান আকন্দ জামালী, মুফতি হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status