ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 August, 2025, 3:19 PM

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ২ জন নিহত ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু সহ আরো ৩ জন আহত হয়েছে।

রবিবার ২৪ আগস্ট, সকাল ১০টার দিকে ভবানীগঞ্জ-তাহেরপুর রাস্তার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামায় এই মর্মান্তিক দূর্ঘটনার ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলের শহিদুল ইসলাম (৫০)। এছাড়াও আহতরা হলেন চেঁউখালী গ্রামের ভ্যান চালক আক্কাস আলী (৫০), নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং একই ইউনিয়নের সমষপাড়া গ্রামের মৃত করিম এর স্ত্রী পিয়ারি বেগম (৬০)।

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে,নিহত খৈয়ম বেগম তাঁর পিতার বাড়ি পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া থেকে দুই ছেলেকে নিয়ে ভ্যানে চড়ে স্বামীর বাড়ি চেঁউখালীতে ফিরছিলেন। আরেক নিহত শহিদুল ইসলাম তাহেরপুর ব্রীজ থেকে একই ভ্যানে চরে নিজ গ্রামে ফিরছিলেন।

দূর্ঘটনায় আহত পিয়ারি বেগম জানান,তাহেরপুর থেকে রামরামা আসার সময় তিব্র বৃষ্টি হচ্ছিল।রামরামা সাবেক চেয়ারম্যান জব্বার সরকারের বাড়ির নিকটে আসার পর সামনে থেকে আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম ও হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মৃত্যু বরণ করেন।ভ্যান চালক সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন,ঘটনা জানার পর আমি নিহতদের বাড়িতে যায় এবং শোকহত পরিবারের সদস্যদের সাথে দেখা করি।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা ২ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেই সাথে ঘাতক ট্রাকের পরিচয় সনাক্ত করণে কাজ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status