|
শ্রীবরদীতে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা করেন আনিসুজ্জামান খোকন
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা করেন আনিসুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম, মাওলানা আব্দুল হান্নান আল হাবিব প্রমুখ । এসময়, তিনটি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীরাসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের পৌরসভার মাদ্রাসা গুলোতে যাচ্ছি করে মাদ্রাসার হাল হকিকত জানার জন্য। আমরা শুধু আজ নয়, মাঝে মধ্যেই আসবো এই প্রতিষ্ঠানে, আজ জেনে গেলাম মাদ্রাসার কি সমস্যা রয়েছে সব না পারি আমার সাধ্যমত চেষ্টা করবো সমস্যা সমাধানের এবং আমার জনকল্যাণ ফাউন্ডেশন ও সব সময় মাদ্রাসায় সহযোগিতা করবে। খোকন আরও বলেন মাদ্রাসার যত গরিব শিক্ষার্থী রয়েছে যারা বেতন দিতে পারে না , বই পুস্তক কিনতে পারে না আমরা তাদের বেতন বই পুস্তক কিনে দিবো।আর হুজুর যে সাউন্ড সিস্টেমের দাবি করেছেন তার জন্য ২০ হাজার টাকা এক মাসের মধ্যে দেওয়া হবে। আলোচনা সভা শেষে তিনটি মাদ্রাসায় আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
