|
গাজীপুরে ট্রাফিক সপ্তাহে পুলিশি তৎপরতা বৃদ্ধি, আইন মানতে নগরবাসির প্রতি আহ্বান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ট্রাফিক সপ্তাহে পুলিশি তৎপরতা বৃদ্ধি, আইন মানতে নগরবাসির প্রতি আহ্বান জিএমপি সূত্র জানায়, সড়কে বিশৃঙ্খলা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব ব্যাবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। এ দিনে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ট্রাফিক সপ্তাহে ঘোষিত গুরুত্বপূর্ণ বিধিনিষেধগুলো হলো- বিআরটি লেন, ফ্লাইওভার ও মূল সড়কে রিকশা/অটোরিকশা প্রবেশ করতে পারবে না, মূল সড়ক থেকে কমপক্ষে ১০০ ফুট ভেতরে রিকশা/অটোরিকশা অবস্থান করতে হবে, চালকের পাশে বসিয়ে যাত্রী পরিবহন করা যাবে না, উল্টো পথে সবধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ, নির্ধারিত স্থান ছাড়া কোথাও পার্কিং করা যাবে না, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা যাবে না। এছাড়া যেখানে সেখানে ওভারটেকিং নিষিদ্ধ, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের নিকট হর্ন বাজানো যাবে না, নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো যাবে না, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। ট্রাফিক সংকেত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে ও যেখানে সেখানে ইউটার্ন নেওয়া যাবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সূত্র বলছে, যানজট ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গাড়ির বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু পুলিশের প্রচেষ্টায় নয়, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ট্রাফিকিং সম্বন্ধে যে কোন বিষয়ে জানতে যোগাযোগের জন্য জিএমপি কন্ট্রোল নাম্বার- ০১৩২০-০৭২৯৯৮ ও ট্রাফিক কন্ট্রোল রুম নাম্বার দেয়া হয়েছে- ০১৩২০-০৭১২৯৮। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাসেল ভাইপার আতঙ্ক, কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক
চরভদ্রাসনে মোবাইল কোর্টে যুবককে দুই মাসের কারাদণ্ড
লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
