|
শরীফবাগ বেইলি ব্রিজের বেহাল দশা ও সংস্কারের অভাবে বৃদ্ধা আহত—উদ্ধারে ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিনিধি
|
![]() শরীফবাগ বেইলি ব্রিজের বেহাল দশা ও সংস্কারের অভাবে বৃদ্ধা আহত—উদ্ধারে ফায়ার সার্ভিস আজ বৃষ্টির মধ্যে ব্রিজ পার হওয়ার সময় এক বৃদ্ধা পা পিছলে স্টিল প্লেটের ফাঁকা অংশে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সেতুটি বছরের পর বছর অবহেলিত। আগে গাড়ির চাকা আটকে যাওয়ার ঘটনা বেশি ঘটলেও বর্তমানে মানুষের পা আটকে যাওয়ার ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একাধিকবার সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ এই ব্রিজের দুর্দশার কথা তুলে ধরলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত এই বেইলি ব্রিজটি সংস্কার বা পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
