ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:51 PM

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ২৮ এপ্রিল) সকালে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। শুরুতেই আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। 

পরে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে " সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ " প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলি।

 সেরেস্তাদার ইকরামুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট এফএমএ রাজ্জাক, মোজাফফর হাসান, প্রদীশ কুমার হালদার, শফিকুল ইসলাম কচি, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি ও রোভার গার্ল বৃষ্টি সাধু। দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status