|
পবিত্র কাবায় হজ্জ করতে গিয়ে বাংলাদেশী শিক্ষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() পবিত্র কাবায় হজ্জ করতে গিয়ে বাংলাদেশী শিক্ষকের মৃত্যু আব্দুল হাই বুলু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ এপ্রিল তিনি স্ত্রীকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কা-এর উদ্দেশ্যে রওনা হন। পরে মদিনা-এ অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।জানাজা শেষে তাকে মদিনার বাকিউল গারকাদ কবরস্থান-এ দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
