|
গাজীপুরে হাম রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি ৫০ জন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে হাম রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভর্তি ৫০ জন এর মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৩৯৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু ১৮ জন এবং প্রাপ্তবয়স্ক ২ জন। একই সময়ে চিকিৎসা শেষে ৩১ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। এ জন্য অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
