ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে ট্রাক–সিএনজি সংঘর্ষে আহত-৫ পরীক্ষার্থী, ট্রাকসহ চালক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:45 PM

শ্রীপুরে ট্রাক–সিএনজি সংঘর্ষে আহত-৫ পরীক্ষার্থী, ট্রাকসহ চালক আটক

শ্রীপুরে ট্রাক–সিএনজি সংঘর্ষে আহত-৫ পরীক্ষার্থী, ট্রাকসহ চালক আটক

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জাবের স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমিনুল ইসলাম পাপ্পু, সজিব, আহাদ, আবির ও জাহিদ।

এদের মধ্যে গুরুতর আহত পাপ্পু, সজিব ও আহাদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই শিক্ষার্থী আবির ও জাহিদ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়নপুর বাজার এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এমসি বাজার ইউটার্ন পার হওয়ার আগেই জাবের স্পিনিং মিলসের সামনে ময়মনসিংহগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় ট্রাকটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাওনা এলাকার আল-হেরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আহত দুই পরীক্ষার্থীকে পুলিশ সদস্যরা দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। ফলে তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।
আহত শিক্ষার্থীরা সবাই গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার এলাকার বাসিন্দা এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজিটি জব্দ করেছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status