|
কুড়িগ্রামে শ্রম আইন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে শ্রম আইন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে পরিচালিত উক্ত প্রশিক্ষণে শ্রম আইন বিষয়ক বর্তমান শ্রমিকরা তাঁদের নায্য অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হবে বলে ধারনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা তার বক্তব্যে বলেন, শ্রমিকরা আমাদের গৌরব। শ্রমিকরা এদেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। শ্রমিকরা আছে বলে এই সমাজের উন্নয়ন সম্ভব হচ্ছে। সুতারাং শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ জরুরি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
