|
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের কার্যক্রম চলছিল। ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এ সময় অনুমতিবিহীন পুকুর খননে ব্যবহৃত ২টি ভেকু (এস্কেভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ খনন কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
