|
তৌহিদ আফ্রিদির আত্মগোপন নিয়ে যা বলেলন প্রতিবেশিরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() তৌহিদ আফ্রিদির আত্মগোপন নিয়ে যা বলেলন প্রতিবেশিরা সিআইডি বরিশাল নগর পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মামলার অন্যতম আসামি ও তৌহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। ![]() তৌহিদ আফ্রিদির আত্মগোপন নিয়ে যা বলেলন প্রতিবেশিরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান শুরু করলে প্রতিবেশীরা জানতে পারেন, তৌহিদ আফ্রিদিকে ধরতে এই অভিযান। একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে ছিলেন, সেটা আমরা ধারণা করতে পারিনি। গ্রেপ্তার হওয়ার পর জানলাম। আগে জানতাম তৌহিদ আফ্রিদির দাদা বাড়ি বরিশালেই।’ একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে তিনি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে।’ আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলছিলেন, ‘আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য। ও ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাঁকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে রাতেই ঢাকায় নিয়ে গেছে। ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামের একটি সংগঠন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
