ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ, বাঁচাতে সহায়তার আকুল আবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2026, 7:33 PM

ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ, বাঁচাতে সহায়তার আকুল আবেদন

ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ, বাঁচাতে সহায়তার আকুল আবেদন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘুরচাকাটি গ্রামের দরিদ্র জেলে পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলে মিন্টু সিকদারের স্ত্রী মোসা. জেসমিন বেগম। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে না পেরে এখন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহায়তার দিকে তাকিয়ে আছে পরিবারটি।

জানা গেছে, মিন্টু সিকদার একজন দিনমজুর জেলে। নদীতে মাছ শিকার করে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চলত। কিন্তু স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে ধার-দেনা ও সহায়তা নিয়ে চিকিৎসা চালালেও বর্তমানে অর্থাভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, জেসমিন বেগমের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বড় অঙ্কের অর্থ প্রয়োজন। কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজের হৃদয়বান, দানশীল ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মিন্টু সিকদার।

স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে জেসমিন বেগম সুস্থ হয়ে উঠতে পারেন। এজন্য মানবিক বিবেচনায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সহায়তা পাঠাতে বা যোগাযোগ করতে:

📞 মোবাইল: ০১৭৫১-৪৮৬৬৪৪

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status