|
মামলার টাকা জোগানোর চেষ্টায় জনতার হাতে চোর আটক
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() মামলার টাকা জোগানোর চেষ্টায় জনতার হাতে চোর আটক আজ সোমবার(২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিনোদনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিরতে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে স্থানীয় নয়ন চোরকে আটক করে। পরে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়। ![]() মামলার টাকা জোগানোর চেষ্টায় জনতার হাতে চোর আটক তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে আটককৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
