|
‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বিএনপি নেতা অকুল চৌধুরী
জোবায়ের সোহাগ, শেরপুর
|
![]() ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বিএনপি নেতা অকুল চৌধুরী শনিবার (৩০ আগস্ট) ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মানবতার কল্যাণে মাদার তেরেসা' শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক 'মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল'। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও মানবতার কল্যাণে ফজলুল হক চৌধুরী অকুলের নিরলস প্রচেষ্টা ও অবদানই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য করে তুলেছে। তার এই স্বীকৃতি ভবিষ্যত প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে। সম্মাননা পেয়ে ফজলুল হক চৌধুরী অকুল বলেন, দারুণ এক অনুভূতি মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
