|
টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ ইব্রাহিম শেখ (ডিপ্লোমা)। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান শেখ। বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। নৈতিক অবক্ষয় রোধে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ বলেন, ইসলামী আন্দোলন সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে। মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার পরিবর্তে উদারতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও proportional representation (PR) পদ্ধতিতে নির্বাচন দাবি করে বলেন, এতে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং নির্বাচন সহিংসতামুক্ত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক ‘হাত পাখায়’ ভোটদানে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি। সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
