|
বরিশালের উজিরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
|
![]() বরিশালের উজিরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের নেতৃত্বে র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন বিএনপি ঐক্যবদ্ধ একটি সংগঠন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে ধানের শীষের বার্তা। এ সময় বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
