ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীর ৭টি উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 5:49 PM

পটুয়াখালীর ৭টি উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীর ৭টি উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীর সদর ব্যাতিরেকে বাকি ৭ টি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার বেলা ১১ টা থেকে জেলার গলাচিপা, বাউফল, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী, কলাপাড়া ও দশমিনায় উৎসব মুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

গলাচিপায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে দলীয় প্রাথমিক সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। 

জাতীয়তাবাদী দল বিএনপি'র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রতিটি সংসদীয় আসনে সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা নেতৃত্ব দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ অংশ গ্রহণ মূলক সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status