ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 5:57 PM

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আজ ৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের ফুলবাড়িতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক (৪৪)  নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হক উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে। র‌্যাব-১৩ জানায়,র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িতে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়।

এসময় ব্যবসায়ী মোঃ একরামুল হক (৪৪) এর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একরামুলকে গ্রেফতার করা হয়। রংপুর র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,আইনি প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হককে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status