ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাশেম হাওলাদার, বরগুনা
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 6:18 PM

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয় দলটির দিনব্যাপী কর্মসূচি।

এ উপলক্ষে বরগুনা শহরের টাউন হল সড়ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.জি.এম সালেহ ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলটি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন আমাদের চলমান আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে।

দিনব্যাপী এ আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status