ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে জায়গা জমির বিরোধে বৃদ্ধ খুন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 6:26 PM

নাঙ্গলকোটে জায়গা জমির বিরোধে বৃদ্ধ খুন

নাঙ্গলকোটে জায়গা জমির বিরোধে বৃদ্ধ খুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকট গ্রামে জায়গা জমির বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামের এক ব্যক্তি নির্মমভাবে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন স্থানীয় আহসান মেম্বার বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কামাল হোসেন তার পৈতৃক সূত্রে পাওয়া ২৫ শতাংশ জমি স্ত্রী রৌশনারা আক্তারের নামে কবলা করেন। এরপর থেকেই কামালের সঙ্গে তার ভাই রবিউল হোসেনের বিরোধ শুরু হয়। একাধিক মামলা-মোকদ্দমায় রবিউল হেরে যান এবং আদালতের মাধ্যমে জমি কামালের দখলে গেলেও তিনি তা মেনে নেননি।

নিহত জাকির হোসেনের জামাতা কামাল হোসেন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল বাধা দেয়। এ সময় শ্বশুর তাদের প্রশ্ন করলে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল বিদেশি টর্চলাইট দিয়ে আঘাত করে, রবিউল মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর চালায় এবং রেহানা শ্বশুরের অণ্ডকোষ চেপে ধরে। পরে কাদায় মুখ চেপে ধরা হলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রৌশনারা আক্তার রুনা বলেন, আমার স্বামী আমার নামে জায়গা লিখে দেয়ার পর থেকেই রবিউল নানা ভাবে মামলা মোকাদ্দমা ও জোর করে জায়গা দখল করার চেষ্টা করে আসছে ও  বিভিন্ন ভাবে বাধা দিয়ে আসছে, শেষে গতকাল জমি চাষ করার সময় আমার বাবাকে তারা নির্মম ভাবে হত্যা করে৷ আমি তাদের ফাসি চাই।

ঘটনার পর নাঙ্গলকোট থানা পুলিশ রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগম (৪৫) কে আটক করে। তবে ছেলে নজরুল ইসলাম (২৫) এখনও পলাতক রয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি এ.কে. ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status