ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Tuesday, 25 August, 2026, 11:59 AM

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর পত্নীতলায় ভুটভুটি উল্টে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় ভুটভুটি চালক অসিৎ আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার নোধুনী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,শহিদুল ইসলাম সাপাহার থেকে একটি ভুটভুটিতে করে নজিপুরের দিকে আসছিলেন।ভুটভুটিটি নকুচা মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়।এতে যাত্রী শহিদুল ইসলাম ও চালক অসিৎ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

 




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status