|
রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন
অংবাচিং মারমা রুমা,বান্দরবান
|
![]() রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার আশ্রম পাড়া বৌদ্ধ বিহার ও বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুণ্যার্থীরা বিহারে গিয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে মধু,মধু মিশ্রিত পায়েশ,নানা রকম ফলমূল ও খাদ্য সামগ্রী দান করেন। পরে বিকেলে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দিবসটির পূর্ণতা ঘটে। মধু পূর্ণিমা উপলক্ষে বিহারাধ্যক্ষদের নেতৃত্বে সকাল থেকে শুরু হয় ধর্মীয় দেশনা। এতে অংশ নেন বিপুল সংখ্যক দায়ক-দায়িকারা। তারা বিহারে প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় প্রার্থনা ও সমবেত চন্তনে অংশগ্রহণ করেন। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, মঙ্গল এবং সকল প্রাণীর কল্যাণ কামনা করা হয়। ![]() রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
