|
হজমের সমস্যা কমাতে যা করণীয়
নতুন সময় ডেস্ক
|
![]() হজমের সমস্যা কমাতে যা করণীয় ফাইবার খাওয়া অভ্যাস করুন সকালের নাশতায় শুধু প্রোটিন নয়, ফাইবারও রাখতেই হবে। দুপুর ও রাতের খাবারেও ফাইবারযুক্ত খাবার রাখা জরুরি। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। এটি কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। শরীরচর্চা করুন প্রতিদিন অলস জীবন হজমের শত্রু। তাই দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। সকালবেলার হালকা এক্সারসাইজ- সারাদিন মন ভালো রাখে ও বদহজম দূরে রাখে। নিয়মিত ব্যায়ামে খাবার হজম হয় সহজে, বেশি নিয়মকানুন মানার প্রয়োজন পড়ে না। ফার্মেন্টেড খাবার রাখুন ডায়েটে ফার্মেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। রোজ একবাটি টকদই খাওয়া দারুণ উপকারী। আচারও খেতে পারেন মাঝেমধ্যে। খাওয়ার সময় স্ক্রিন নয় মোবাইল বা টিভি দেখে খাওয়ার অভ্যাস খাবারের প্রতি মনোযোগ কমায়। এতে কখন যে পেট ভর্তি হয়ে গেছে, তা বোঝা যায় না। ফলে বেশি খাওয়া হয়। এই অভ্যাসে ওজন বাড়ে, হজমের সমস্যা বাড়ে। খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন খাওয়ার পরই শুয়ে পড়া বদহজমের অন্যতম কারণ। খাওয়ার পরে ১৫-৩০ মিনিট হালকা হাঁটা অভ্যাস করুন। সকালের নাশতার পরে রোদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আরও উপকার পাবেন। আর কী কী খেয়াল রাখবেন? প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে কি না, নজরে রাখুন। কম পানি পান করা ও অতিরিক্ত তেলেভাজা কোষ্ঠকাঠিন্য ডেকে আনে। তাই পর্যাপ্ত পানি পান করুন ও বাওয়েল মুভমেন্ট ঠিক রাখার চেষ্টা করুন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
