ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিশুর ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 1:38 PM

শিশুর ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন?

শিশুর ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন?

শিশুর ত্বক খুবই কোমল ও সংবেদনশীল। তাই বড়দের ত্বকের মতো একই পদ্ধতিতে যত্ন নেওয়া একেবারেই উচিত নয়। অনেকেই ভুল করে বড়দের ক্রিম, সাবান বা পাউডার শিশুর গায়েও ব্যবহার করেন, যা থেকে অ্যালার্জি বা র‍্যাশ হওয়ার আশঙ্কা থাকে। শিশুর ত্বককে সুস্থ ও নরম রাখতে চাইলে জানতে হবে কোনটা ব্যবহার করবেন আর কোনটা নয়।

চলুন, জেনে নিই:

ক্রিম না লোশন? কী ব্যবহার করবেন?
আমাদের আবহাওয়ায় ঘন ক্রিমের দরকার বেশি পড়ে না। বরং হালকা বডি লোশন বেশি উপযোগী। গরমকালে ওয়াটার-বেসড লোশন ব্যবহার করা ভালো।

এটি আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে ঠাণ্ডা রাখে। শীত বা এসি চলা ঘরে শিশুকে শোয়ানোর আগে পুরো শরীরে হালকা হাতে ক্রিম বা লোশন মালিশ করুন। শিশুর জন্য তৈরি স্পেশাল লোশন/ক্রিম-ই ব্যবহার করুন, বড়দের প্রোডাক্ট নয়।

সাবান ও শ্যাম্পু: কী ধরনের ব্যবহার করবেন?
বড়দের সাবান শিশুর জন্য একেবারেই অনুপযুক্ত। শিশুর জন্য লো ক্ষারযুক্ত, পিএইচ ৫.৫ ব্যালান্সড সাবান ব্যবহার করুন। আরো ভালো হয় যদি লিকুইড সোপ বা জেল টাইপ ক্লিনজার ব্যবহার করা হয়। শ্যাম্পু ব্যবহার করলেও শিশুদের জন্য তৈরি আলাদা শ্যাম্পু ব্যবহার করুন।

মুখ ও হাত ধোয়ার জন্য ক্লিনজার
বাইরে থেকে এলে শিশুর মুখ ও হাত পরিষ্কার করা জরুরি। এমন ক্লিনজার ব্যবহার করুন যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখে। কোথাও গেলে ব্যাগে শিশুর জন্য আলাদা ক্লিনজার রাখুন।

সানস্ক্রিন: শিশুদেরও দরকার
শিশুরা রোদে খেললে সান ট্যান, সান বার্ন ও অ্যালার্জি হতে পারে। তাই বাইরে বের হলে এসপিএফ ২০ বা ৩০ যুক্ত শিশুদের জন্য উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। মেঘলা দিনেও রোদে গেলে সানস্ক্রিন লাগানো জরুরি।

শিশুর ত্বকের যত্নে সবসময় হালকা, প্রাকৃতিক ও শিশুদের জন্য উপযুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। অল্প কিছুদিনের সঠিক যত্নেই ত্বক থাকবে নরম, সুস্থ ও সমস্যা-মুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status