|
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬, আর বাংলাদেশের -০.২৭০। অন্যদিকে আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০। এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি জয়ী হয়, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই উঠবে সুপার ফোরে। কারণ, তখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ—এই দুই দলই হবে টেবিলের শীর্ষ দুই দল, এবং নেট রান রেট তখন আর কোনো সমস্যা হবে না। এমনকি যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলেও বাংলাদেশই যাবে সুপার ফোরে, কারণ পয়েন্ট টেবিলে আফগানিস্তান পিছিয়ে থাকবে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা: ![]() আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ এই হিসাবে শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে আছে। উদাহরণস্বরূপ, যদি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করে, তাহলে রান তাড়ায় শ্রীলঙ্কাকে করতে হবে মাত্র ১২৮ রান, তাহলেই তারা সুপার ফোরে চলে যাবে। আবার, আফগানিস্তান যদি ১৫০ রান করে, তবে শ্রীলঙ্কার করতে হবে মাত্র ৮৪ রান। অন্যদিকে, শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, তাহলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানিস্তানকে জিততে হবে মাত্র ১১ থেকে ১২ ওভারের মধ্যে। সব মিলিয়ে, বাংলাদেশ সুপার ফোরে যেতে চায়, তাহলে তাদের এখন প্রার্থনা করতে হবে, যেন শ্রীলঙ্কা জেতে বা ম্যাচটি পরিত্যক্ত হয়। কারণ, আফগানিস্তান যদি জেতে, তাহলে বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে নেট রান রেটের জটিল হিসাবের ওপর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
