|
শেরপুরে পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশসহ আহত ৩
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশসহ আহত ৩ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। পরে রাতেই মামলা করে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আহতরা হলেন নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের ৩ সদস্যের একটি দল অভিযান চালায়। ওইসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা টেবলেট লেনদেন করছিল। পুলিশ মাজম আলীসহ অন্যান্যদের আটক করতে চাইলে নারী-পুরুষসহ তাদের স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে পুলিশ রাতেই ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
