|
গলাচিপায় অবৈধ ক্ষমতার দাপটে অনিশ্চিত সাড়ে ৭ একর জমিতে আমন চাষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় অবৈধ ক্ষমতার দাপটে অনিশ্চিত সাড়ে ৭ একর জমিতে আমন চাষ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোলখালীর নলুয়াবাগীতে ১৯ শে জুন ১৯২৬ সালে মদন ভূইয়ার ছেলে হোচনুদ্দিন ভূইয়ার কাছ থেকে একই গ্রামের আবদুল হামেদ শিকদার এর ছেলে আ. আজিজ শিকদার সাব কবলা মূলে সরকারি রেজিষ্ট্রেশন করে ২২৮ সিএস খতিয়ানের ও ২৩৯৪, ২৩৯৫, ২৩২৩, ২৩২৬, ২৩৩০, ২৩৮৩, ২৩৮৪ দাগ থেকে ৭ একর ৪৬ শতাংশ জমি ক্রয় করে। যা এ পর্যন্ত তাদের ভোগদখল করে আসছিলো। জমির মালিক বাবু শিকদারসহ বেশ কয়েকজন জানান, চলতি বছর ঐ জমিতে আমন চাষ করতে গেলে অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় ভূমিদস্যু, সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী স্বপন ভূইয়া, টুটু ভুইয়া, অসীম ভূইয়া, সাইফুল ভূইয়াসহ প্রায় শতাধিক লোক বাঁধা প্রদান করে। পরে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে উভয়পক্ষ বসে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু উক্ত সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী কোন প্রকার সমঝোতায় রাজি হননি। এরপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে পূনরায় শালিস বৈঠকে বসে। বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাও ঐ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী মানেনা বলে জানান। তাদের হুমকিমূলক কথাবার্তা, প্রয়োজনে ঐ জমি অনাবাদি থাকবে এবং আবাদ করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে বলে অভিযোগ করেন তারা। তারা আরও জানান, এ জমি চাষাবাদে জীবনহানিমূলক খুনজখমের মত ঘটনা ঘটার আশংকা রয়েছে। তাই তারা সরকারের কাছে দাবি জানান, জমি চাষাবাদের জন্য যেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে জমি চাষে বাঁধা প্রদানকারী বেশ কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
