|
রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবি
মঈন উদ্দীন , রাঙামাটি
|
![]() রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবি রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন এবং অ-উপজাতীয় প্রতিমন্ত্রীর পরিবর্তে চুক্তির বিধান মেনে উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ![]() রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবি বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীর পদে বহালের দাবি জানান। মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল রাঙামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রশাসনিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
