|
গাজীতে গরু ডাকাত চক্রের একাধিক সদস্য আটক
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() গাজীতে গরু ডাকাত চক্রের একাধিক সদস্য আটক ফুলগাজীর বশিকপুর, দরবারপুর ও নুরপুর এলাকায় প্রধানত এ ডাকাতি সংঘটিত হয়। উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে ২টি নুরপুর থেকে এবং ২টি পাঠাননগর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। সর্বশেষ এই চক্রটি ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডাকাতি করে ৬টি গরু নিয়ে যায়। সাধারণত ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে ট্রাকযোগে এ অপকর্ম ঘটত। গরুর ব্যবসার জন্য তারা এ ডাকাতি করত। এক রাতেই লক্ষাধিক টাকার গরু লুট করে দ্রুত বিক্রি করাই ছিল মূল উদ্দেশ্য। ৬–৭ জন সদস্য দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুর মালিকদের জিম্মি করে ট্রাকে তুলে গরুগুলো নিয়ে যেত গরু চুরির ঘটনায় ফুলগাজী থানায় আগেও একাধিক অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
