|
বেলকুচিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
মো. সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() বেলকুচিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী বিভাগের পরিচালক অধ্যাপক নুর-উন-নবী সরকার। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচনী বিভাগের সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল এবং উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম। তিনি তার সমাপনী ভাষণে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি দায়িত্বশীল সদস্যকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।” তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।” আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই কর্মশালার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
