|
দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম
নতুন সময় ডেস্ক
|
![]() দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরো বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’ এর আগে, শনিবার এক ফেসবুক পোস্ট হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’ স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
