|
নর্থসাউথ বিশ্ববিদ্যালয় কুরআন অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() নর্থসাউথ বিশ্ববিদ্যালয় কুরআন অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪,০০ টার সময় পর রুপাতলী গোল চত্বরে রুপাতলী এলাকার মসজিদ ও মাদ্রাসার মুসল্লীসহ জাসাসের বরিশাল মহানগরের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণীর সাধারণ মানুষ কোরআন অবমাননার বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়-সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জাসাস এর প্রচার সম্পাদক,মো:নাজিবুর রহমান তুহিন এবং মানববন্ধনে সঞ্চালনা করেন বরিশাল মহানগর মৎস্যজীবী দলের সহ-সভাপতি, মোঃ আলমগীর হোসেন মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন। তাহফীজুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা,হাফেজ ক্বারী মোঃ আবুল হাসান,মো:সাইফুল ইসলাম বরিশাল মহানগর ৯ নং ওয়ার্ডে ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
