ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Saturday, 18 October, 2025, 6:45 PM

নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার জেলায় নাসিরনগর প্রেসক্লাবে  সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৮অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থানসহ  ও নাসিরনগরের সার্বিক বিষয় নিয়ে  নিয়ে আলোচনা করেন।

শফিকুল ইসলাম তার বক্তৃতায় বলেন, আগামী  জাতীয় সংসদ নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয় ও জনগন আমাকে এম পি নির্বাচিত করে,তাহলে নাসিরনগরে  উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মধ্যে  মডেল নাসিরনগর হিসেবে গড়ে তুলব।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আছমত আলী, নাসিরনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক কুমার প্রদীপ, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি চন্দন দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি পনি চৌধুরী, সাংবাদিক খ ম জায়েদ, দৈনিক সময়ের কন্ঠের প্রতিনিধি সুমন গোপ, দৈনিক জবাব দিহিতার প্রতিনিধি তাকিউল ইসলাম, দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রতীক টিভির প্রতিনিধি ইয়াছিন চৌধুরী দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিদিন আব্দুল আল মামুন, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি রাকিব চৌধুরী, স্বদেশ দিনের প্রতিনিধি তোফাজ্জল মিয়া প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status