ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 18 October, 2025, 6:52 PM

চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত হাসন(১৬) নামে এক কিশোরের মৃত্যুর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয়রা বাসিন্দারা। নিহত কিশোর হাসন চাঁদপুর জেলা সদরের বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে।

শনিবার (১৮অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ নিয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করে মহসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৮ অক্টোবর ভোর আনুমানিক ৬ টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চোর সন্দেহে হাসন কে গণপিটুনি দেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ আজ শনিবার সকাল ৮ টার দিকে হাসন মারা যান।

এদিকে হাসনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন স্থানীয় উত্তেজিত জনতা তার মরদেহ নিয়ে বিক্ষোভ করে সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

পরে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় বিএনপি নেতা ফারুক আহমেদ খান উত্তেজিত জনতাকে শান্ত করতে সহযোগিতা করেন।
পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিহত হাসনের লাশ ময়নাতদন্ত নিয়ে তার স্বজনদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়, পরিবার চেয়েছিল ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার।

পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালে নেওয়ার সময় সাময়িক সময়ের জন্য উত্তেজিত জনতা বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status