|
চৌহালিতে বাংলাদেশ জামায়েত ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত
মো.সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() চৌহালিতে বাংলাদেশ জামায়েত ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাষপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের সদস্য সচিব আরিফুল ইসলাম সোহেল, চৌহালী উপজেলা আমীর মাওলানা আবু সাইদ মোহাম্মদ ছালেহ এবং বেলকুচি উপজেলা নায়েবে আমীর ও আসন পরিচালক অধ্যাপক নূর-উন-নবী সরকার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলী আলম বলেন, জামায়াতে ইসলামী দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তিনি চৌহালীর নদীভাঙন রোধ, অবহেলিত এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করতে চান। তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানুষের সেবার মহান দায়িত্ব। আমি চৌহালীবাসীর উন্নয়ন ও কল্যাণে সারাজীবন নিবেদিত থাকতে চাই।” সভায় বিশেষ অতিথিরা বলেন, অধ্যক্ষ আলী আলম একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবক মানুষ। চৌহালী ও বেলকুচির উন্নয়নে তার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থন গড়ে তোলার আহ্বান জানান। সভায় বক্তারা আরও বলেন, এলাকার নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে। তারা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। গণসমাবেশে আরও বক্তব্য রাখেন চৌহালী উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল বাশার মিয়া, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, জামায়াত নেতা আব্দুল হালীম আনসারী, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, মাষ্টার আব্দুল মালেক, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ডা. সারোয়ার হোসেন মাসুদ, হাফেজ মাওলানা শাহীন আলম বাচ্চু ও জামালউদ্দীন ফারুকী প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনতা, জামায়াত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
