ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 18 October, 2025, 9:00 PM

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশের বিভিন্ন বাজারে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার  বিকেল থেকে রাত অবদি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভূগোল মান চার মাথা, মাঝদক্ষিণা, কাটাগাড়ি বাজার, দেওরা বাজার,আড়াংগাইল বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জনপ্রিয় নেতা সাবেক ৪ বারের সফল জাতীয় সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র ও জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি'র একজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জরিপে জানা গেছে, নির্বাচনী এলাকার সর্বমহলে জনপ্রিয়তার শীর্ষে তাঁর নাম রয়েছে। 

তারই ধারাবাহিকতায় শনিবার  বিকেল ৪ টায় দেশীগ্রাম ইউনিয়নের ভূগোল মান চার মাথা, মাঝদক্ষিণা, কাটাগাড়ি বাজার, দেওরা বাজার,আড়াংগাইল বাজার এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। পরে ভূগোল মান চার মাথায়  উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়  প্রধান অতিথির বক্তব্য লেনিন বলেন, আমার পিতা যে ভাবে আপনাদের পাশে থেকে এলাকায়  উন্নয়নমূলক কাজ করেছেন, দলীয় মনোনয়ন পেলে আমি সে ভাবেই আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পাশাপাশি  তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ  ইউনিয়ন ও ওর্য়াডের বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status