|
বিয়ে না করেই ছাত্রীর সঙ্গে সংসার, প্রধান শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিয়ে না করেই ছাত্রীর সঙ্গে সংসার, প্রধান শিক্ষক গ্রেফতার শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই কিশোরী ১৭ অক্টোবর নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তাকে বিয়ে করেন ওই শিক্ষক। তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি কিশোরীকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
