|
আমি ভীষণ স্বার্থপর মানুষ : কোয়েল
নতুন সময় ডেস্ক
|
![]() আমি ভীষণ স্বার্থপর মানুষ : কোয়েল সম্প্রতি ছবির বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে স্বার্থপর বলে বসলেন অভিনেত্রী। অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয়, কোয়েল কতটা স্বার্থপর? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ স্বার্থপর।’ কেন তিনি এমন কথা বললেন? কোয়েল যে উত্তর দিয়েছেন তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। কোয়েল বলেন, ‘আমি সত্যি ভীষণ স্বার্থপর। আমি শান্তির জন্য স্বার্থপর। আমি আমার পরিবারের জন্য স্বার্থপর। আমি আমার কাছের মানুষদের নিয়ে স্বার্থপর। আমি স্বার্থপর বলতে এটুকুই বুঝি। এর বাইরে স্বার্থপর কথাটির সংজ্ঞা জানা নেই আমার। আমি শুধু আমার পরিবারকে ভালোবাসতে জানি।’ এরপর কোয়েল মল্লিককে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি নিজের বায়োপিকে কাকে দেখতে চান? উত্তরে কোয়েল বলেছিলেন, ‘আমি ভীষণ একজন বোরিং মানুষ। আমার বায়োপিক তৈরি হলে কেউ দেখবে না। একটা মানুষের জীবনে কিছু তো ড্রামা থাকে কিন্তু আমার সেটাও নেই। আমি কাজ না থাকলে শুধুই নিজের বাড়িতে থাকতেই পছন্দ করি। সন্তান এবং পরিবারের বাকিদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিই। তাই আমার জীবন নিয়ে ছবি তৈরি করা যায় না।’ পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। সে বছর মহাষ্টমীর দিন প্রথমবার ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। এত দিন মেয়েকে সবার চোখের আড়ালে রেখেছিলেন। অনুরাগীরা উদগ্রিব হয়েছিলেন কোয়েলের মেয়েকে দেখার জন্য। এবার পূজায় সেই কৌতূহলও মেটালেন অভিনেত্রী। সপ্তমীতে মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল। মেয়েকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। মুখে একগাল হাসি। টুকটুকে গায়ের রং। ঠিক যেন ছোট্ট কোয়েল। দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’ ৭ বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
