|
হাজী সেলিমের সঙ্গে ছেলে সোলায়মান সেলিম ৪ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাজী সেলিমের সঙ্গে ছেলে সোলায়মান সেলিম ৪ দিনের রিমান্ডে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম জি. এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, শুনানিতে তাদের আদালতে হাজির করা হয়। গত ১৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য হাজী সেলিম ও সোলায়মানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেয়। মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর রাতে ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এর ১৩ দিন পর ১৪ নভেম্বর গুলশান থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়, নেওয়া হয় রিমান্ডেও । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
