|
সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক ইসলামকে সভাপতি ও আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। অন্যান্য পদে আরও রয়েছেন,সিনিয়র সহ-সভাপতি ৭১টেলিভিশনের শেখ ফরিদ,সাংগঠনিক সম্পাদক পদে আর টিভির মোশাররফ হোসেন খশরু,দপ্তর সম্পাদক পদে চ্যানেল এস এর হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে রয়েছেন বাংলা টিভির শফিকুল ইসলাম,কার্যকরী সদস্য পদে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের পনির ভূঁইয়া, সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টিভির আক্তার হোসেন। গতকাল ৫ নভেম্বর বিকেলে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনিক ইসলামের সভাপতিত্বে ও পনির ভূঁইয়ার সঞ্চালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে,বস্তুনিষ্ঠ সংবাদ সঠিক সময়ে প্রকাশ করে দেশ ও জনগনের সেবাদানের নিমিত্তে ২০২৪ সালের ১লা জুন সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছিলো। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
