ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রাউজান নোয়াপাড়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 10 November, 2025, 11:15 AM

রাউজান নোয়াপাড়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজান নোয়াপাড়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় বড় পরিসরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। 

পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোর রাতে ঘটনাস্থলে থাকা জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অভিযান কার্যক্রম এখনও চলছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী একটি পুকুরে সেচ দেওয়া হচ্ছে। সেখান থেকে আরও অস্ত্র উদ্ধার করার চেষ্টা চলছে।

সম্প্রতি রাউজান উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারে গোলাগুলি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসীরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় সন্ত্রাসীরা অত্যাধুনিক বিদেশি অস্ত্র ব্যবহার করছেন।

আজ সংবাদ সম্মেলন করে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে পুলিশ সূত্রে খবর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status